সুখবর পেল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:৩১ এএম


জুড বেলিংহাম
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মাঠে ফিরতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। কাঁধের অস্ত্রোপচারের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকলেও আসন্ন চ্যাম্পিয়নস লিগে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

২০২৩ সালের নভেম্বরে রায়ো ভায়েকানোর বিপক্ষে লা লিগার ম্যাচে গুরুতর কাঁধের চোট পান বেলিংহাম। চোটের ব্যথা নিয়েই কিছুদিন খেললেও তা অসহনীয় হয়ে ওঠে। অবশেষে চলতি বছরের জুলাইয়ে লন্ডনে অস্ত্রোপচার করাতে হয় তাকে। শুরুতে ধারণা করা হয়েছিল, সুস্থ হতে ১০ থেকে ১২ সপ্তাহ লাগবে এবং মৌসুমের প্রথম দিকের ম্যাচগুলো মিস করতে হবে।

কিন্তু দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে প্রত্যাশার আগেই মাঠে ফেরার প্রস্তুতি নিয়েছেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। সেপ্টেম্বরে নন-কন্টাক্ট ট্রেনিং শুরু করার পরই কোচ জাবি আলোনসো আশা করেছিলেন ‘এল ক্লাসিকোর’ আগে বেলিংহামকে পাওয়া যাবে। তবে তার প্রত্যাবর্তন আরও আগে হচ্ছে, যা রিয়াল মাদ্রিদের জন্য বড় প্রাপ্তি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেলিংহামের ফেরায় শুধু মাঝমাঠেই শক্তি বাড়বে না, বেঞ্চের গভীরতাও বৃদ্ধি পাবে। ফলে লস ব্লাঙ্কোসের ইউরোপীয় অভিযানে নতুন মাত্রা যোগ করবে তার উপস্থিতি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission