
বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানে রয়েছে। আগামী মাসে বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ার আগে তাদের শেষ বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভার পর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু।
তিনি জানান, বর্তমান ক্রিকেট বোর্ড ১৩৯৮ কোটি রেখে যাচ্ছে। এর মধ্যে কিছু টাকা এফিডিআর হিসেবে রয়েছে। সেই সঙ্গে আছে নগদ ক্যাশও।
মিঠু বলেন, আমরা প্রায় ১৪০০ কোটি টাকার মতো টাকা রেখে যাচ্ছি। এতে রয়েছে এফিডিআর, নগদ এবং ব্যাংকে রাখা অর্থ।
বিসিবির নতুন নির্বাচনের তারিখও নির্ধারণ করা হয়েছে। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন, যেখানে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করবে।
আরটিভি/এসকে/এস




