
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সামনে রেখে তামিম ইকবাল নিজের প্রার্থীতা নিয়ে পরিষ্কার অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচনের আপত্তি শুনানিতে যোগ দিয়ে সাবেক অধিনায়ক তামিম জানান, তার প্রার্থীতা নিয়ে কোনো প্রশ্নের সুযোগ নেই।
মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তামিম বলেন, সাবেক ক্রিকেটারের কোনো ব্যাখ্যা আছে কি আমাকে অফিসিয়ালি অবসর ঘোষণা করতে হবে? আমি শেষ ৫ মাসে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলিনি। নিজের মনের মধ্যে ভাবলে আমি আর খেলব না, তো আমি সাবেক ক্রিকেটার।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের প্রাথমিক তালিকায় অনেক সাবেক ক্রিকেটার আছেন, যারা এখনও আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করেননি। বিশেষভাবে মোহাম্মদ আশরাফুল ও আমিনুল ইসলাম বুলবুলের নাম উল্লেখ করে তামিম বলেন, “আপনি যদি এভাবে আমাকে ধরতে চান, আপনারাও ধরা পড়বেন।
বিসিবি নির্বাচনে সাবেক ক্রিকেটারদের মধ্যে কাউন্সিলর পদ পেয়েছেন তামিমের ক্লাব ও অন্যান্য প্রতিষ্ঠানের খেলোয়াড়রা। ভোটার তালিকায় রয়েছেন জাভেদ ওমর, নান্নু, এহসানুল হক, মোহাম্মদ আলী, খালেদ পাইলট, হাসিবুল হোসেন শান্ত, গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ শফিকুল হক, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার সুমন।
বিসিবি নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে ৬ অক্টোবর।
আরটিভি/এসকে




