
সাদিও মানে ও ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে আল নাসর। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ম্যাচে জর্জ জেসুসের শিষ্যরা মৌসুমের চারটি ম্যাচেই জয় তুলে নিল।
ম্যাচের প্রথমার্ধেই গোল করে লিড নেয় আল নাসর। নবম মিনিটে কিংসলে কোম্যানের ক্রস থেকে পেনাল্টি এরিয়ায় দারুণ ভলি শটে দলকে এগিয়ে দেন সাদিও মানে। ৩৫তম মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে মানের ক্রস থেকে রোনালদো হেডে বল জালে জড়ান।
চলতি মৌসুমে এটি রোনালদোর চতুর্থ গোল, যা তাকে লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার হিসেবে তুলে ধরেছে। ম্যাচে ২-০ গোলের ব্যবধানেই শেষ হয়। আল-ইত্তিহাদ বারবার অফসাইডের ফাঁদে পড়ে গোল করতে ব্যর্থ হয়।
এই জয়ের সঙ্গে আল নাসর ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আল-ইত্তিহাদ রয়েছে দ্বিতীয় স্থানে।
আরটিভি/এসকে




