নতুন পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ , ০৮:২৫ এএম


বিসিবি
ছবি: সংগৃহীত

বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন শেষে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত সদস্যসহ মোট ২৫ জন পরিচালক নিয়ে গঠিত হয়েছে নতুন বোর্ড। এই নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে, মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি ভবনে।

বিসিবির এক পরিচালক জানিয়েছেন, প্রথম সভায় মূলত বিভাগ বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি আসন্ন বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) আয়োজন, দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় থাকবে।

বিজ্ঞাপন

নির্বাচিত সদস্যদের তালিকা

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ কোটা):
চট্টগ্রাম – আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর
খুলনা – আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান
ঢাকা – নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল
বরিশাল – সাখাওয়াত হোসেন
সিলেট – রাহাত শামস
রাজশাহী – মোখলেসুর রহমান
রংপুর – হাসানুজ্জামান

বিজ্ঞাপন

ক্যাটাগরি-২ (ঢাকা ক্লাব কোটা):
ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান, নাজমুল ইসলাম

ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও প্রতিষ্ঠান কোটা):
খালেদ মাসুদ পাইলট (সাবেক ক্রিকেটার প্রতিনিধি)
এনএসসি কোটা – এম. ইসফাক আহসান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নতুন নেতৃত্বের হাতে দেশের ক্রিকেট নিয়ে নতুন প্রত্যাশা সংগঠন কাঠামোর উন্নয়ন, ঘরোয়া ক্রিকেটের শক্তিশালী রূপায়ণ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিই হবে এই বোর্ডের প্রধান চ্যালেঞ্জ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission