
গত পরশু ঢাকায় পৌঁছেছেন শমিত শোম। কানাডা থেকে দীর্ঘ যাত্রার পর জাতীয় স্টেডিয়ামে দলের সঙ্গে একটি প্রশিক্ষণ সেশন সম্পন্ন করেছেন তিনি। তবে ক্লান্তির কারণে এশিয়ান কাপ বাছাইপর্বের হংকংয়ের বিপক্ষে শুরুর একাদশে শমিত শোমকে রাখা হয়নি।
কোচ হাভিয়ের কাবরেরা ৪-৪-২ ফর্মেশনে একাদশ সাজিয়েছেন। গোলপোস্টে রয়েছেন মিতুল মারমা। রক্ষণের দায়িত্বে দুই সেন্টার ব্যাক তারিক কাজী ও শাকিল আহাদ তপু। লেফট ব্যাকে সাদ উদ্দিন এবং রাইটে তাজ উদ্দিন অবস্থান করছেন।
মধ্যমাঠে দলের নেতৃত্বে থাকবেন হামজা চৌধুরী, সঙ্গে আছেন সোহেল রানা, সোহেল রানা জুনিয়র এবং শেখ মোরসালিন। আক্রমণভাগে দেখা যাবে রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
বাংলাদেশ ও হংকংয়ের ম্যাচ শুরু হবে জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায়।
গোলরক্ষক : মিতুল মারমা
রক্ষণ : তারিক কাজী, শাকিল আহাদ, তাজ উদ্দিন ও সাদ উদ্দিন
মধ্যমাঠ : হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা ও সোহেল রানা জুনিয়র।
আক্রমণ : রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
আরটিভি/এসকে




