সাকিবকে নিয়ে যা বললেন তানজিম সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১১ অক্টোবর ২০২৫ , ১২:০৬ পিএম


তানজিম হাসান সাকিব
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে হারের পর বাংলাদেশ দলের পেসার তানজিম হাসান সাকিব দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতিকে নিয়ে সতর্ক মন্তব্য করেছেন।

প্রথম ম্যাচে বাংলাদেশের হারের মূল কারণ হিসেবে আজমতউল্লাহ ওমরজাইয়ের একক নৈপুণ্যকে উল্লেখ করেছেন তানজিম। বল হাতে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ৪০ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন ওমরজাই। তানজিম বলেন, ঠিক এই জায়গায়ই দেশের কঠিন ম্যাচগুলোতে একাই লড়ে যেতেন সাকিব ভাই।

তিনি সরাসরি স্বীকার করেছেন যে, সাকিব আল হাসানের অনুপস্থিতি দলের জন্য বড় শূন্যতা তৈরি করেছে। তিনি বলেন, সাকিব ভাই বিশ্বে একজন। উনি টিমে থাকা মানে একজন বোলার নিয়ে টেনশন করতে হয় না, একজন ব্যাটার নিয়েও টেনশন করতে হয় না। বাংলাদেশে উনার ব্যাকআপ তৈরি করা কঠিন। তবে আমরা যথাসম্ভব চেষ্টা করবো। যারা বোলার আছেন, ব্যাটার আছেন তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন, তাহলে এই অভাব পূরণ করা সম্ভব।

আরও পড়ুন

এদিকে, প্রথম ম্যাচে বল হাতে ৩ উইকেট এবং ব্যাট হাতে ১৭ রান করা ২২ বছর বয়সী তানজিম সাকিব সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় প্রকাশ করেছেন। তিনি বলেন, জয় ছাড়া আমাদের আর কোনো অপশন নেই। দ্বিতীয় ম্যাচে ১০০ শতাংশ নিয়ে নামতে হবে। আগের ম্যাচে যে ভুল করেছি, সেগুলো নিয়ে কথা বলেছি, কিভাবে ভুল শুধরে খেলা যায়। এই ম্যাচ না জিতলে সিরিজ হেরে যাব আমরা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission