বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি আসা নিয়ে যা জানা গেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ১১:১০ এএম


বিপিএল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) বিদেশি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন টুর্নামেন্টের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, ক্রাইটেরিয়া পূরণ করলে এবং সরকারের নীতিমালা সব ঠিক থাকলে বিদেশি ফ্র্যাঞ্চাইজির দল নিতে পারবে।

বিজ্ঞাপন

রোববার (১২ অক্টোবর) দেশের এক গণমাধ্যমকে মিঠু এ তথ্য নিশ্চিত করেন। তবে বিসিবির সদ্য নির্বাচিত সহ-সভাপতি ফারুক আহমেদ আগে বলেছেন, এটা মনে হয় এবারও ছাড়ে নাই, যা পরে ক্রিকেটাঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি করে।

মিঠু এই বিভ্রান্তি দূর করে বলেন, বিজ্ঞাপনে কোনো আলাদা শর্ত দেওয়া হয়নি। আমরা সবার জন্য উন্মুক্ত। তবে এত অল্প সময়ের মধ্যে বিদেশি দল আসা কঠিন হতে পারে। আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। তারা প্রক্রিয়া অনুসরণ করে দল নিতে পারবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিপিএল কর্তৃপক্ষ আশা করছেন, প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ হলে ভবিষ্যতে বিদেশি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ নিশ্চিত হবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission