বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার (১৫ অক্টোবর) ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। দুই ফরম্যাটের সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ১৮ অক্টোবর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার সকাল ১০টা থেকেই প্রথম ওয়ানডের টিকিট বিক্রি শুরু হয়েছে। ক্রিকেটপ্রেমীরা ঘরে বসেই অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন। এজন্য ভিজিট করতে হবে বিসিবির নির্ধারিত ওয়েবসাইটে বা ব্যবহার করা যাবে ‘GoBCBTicket’ মোবাইল অ্যাপ।
বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। এর মধ্যে ইস্টার্ন গ্যালারিতে বসে সর্বনিম্ন ৩০০ টাকায় খেলা দেখার সুযোগ থাকছে দর্শকদের জন্য।
বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮, ২১ ও ২৩ অক্টোবর, সবগুলোই মিরপুরে। প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা দেড়টা থেকে।
এরপর দুই দল চট্টগ্রামে মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।
ক্যাটাগরি–ভিত্তিক টিকিটের মূল্য
ক্লাব হাউজ-দক্ষিণ (শহীদ মুশতাক স্ট্যান্ড) : ৮০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি-উত্তর (মিডিয়া ব্লক) : ১৫০০ টাকা
শহীদ আবু সাইদ স্ট্যান্ড : ৪০০ টাকা
ইস্টার্ন গ্যালারি : ৩০০ টাকা
নর্দার্ন গ্যালারি : ৪০০ টাকা
ক্লাব হাউজ-উত্তর (শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৮০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি-দক্ষিণ (করপোরেট ব্লক) : ১৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) : ২৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) : ২৫০০ টাকা
ইন্টারন্যাশনাল লাউঞ্জ-দক্ষিণ (করপোরেট ব্লক) : ৩৫০০ টাকা।
আরটিভি/এসকে
