বিপিএল নিলামের তারিখ চূড়ান্ত, দলগুলোর জন্য থাকছে সুখবর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ০২:৫৫ পিএম


বিপিএল
ছবি: সংগৃহীত

অল্প সময়ের ব্যবধানে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। আসন্ন মৌসুমকে সামনে রেখে নানা প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে সহসভাপতি ও বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল ২০২৫-এর প্লেয়ার্স ড্রাফট। 

বিজ্ঞাপন

আগামী আসরে পাঁচ থেকে ছয়টি দল অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। আয়োজকরা ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছেন এবং খুব শিগগিরই ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন শাখাওয়াত হোসেন।

প্রথমবারের মতো বিপিএলে ভেন্যু বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। রাজশাহী ও বরিশালের দুটি স্টেডিয়াম ইতোমধ্যে পরিদর্শন করেছে ফ্যাসিলিটিজ বিভাগ। সবকিছু অনুকূলে থাকলে এবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি নতুন ভেন্যুতেও ম্যাচ অনুষ্ঠিত হতে পারে।

বিজ্ঞাপন

দলগুলোর দীর্ঘদিনের দাবি মেনে প্রথমবারের মতো লভ্যাংশ ভাগাভাগি পদ্ধতি চালু করছে বিসিবি। আগামী আসর থেকে প্রতিটি টুর্নামেন্টের টেলিভিশন স্বত্বসহ মোট লাভের ৩০ শতাংশ ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ভাগাভাগি করা হবে। পাশাপাশি প্রতিটি ম্যাচে ৩০ মিনিট করে মাঠের প্যারিমিটার বোর্ডে প্রচারের সুযোগ দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে যার মাধ্যমে তারা নিজেদের ব্র্যান্ড প্রচার করতে পারবে।

আসন্ন বিপিএলে ফ্র্যাঞ্চাইজি ফি নির্ধারণ করা হয়েছে ২ কোটি টাকা। পাঁচ মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজি পাবে দলগুলো, তবে প্রতি বছর ফি ১৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ, পরের বছর তা দাঁড়াবে ২ কোটি ৩০ লাখ টাকা। এছাড়া, দল পেতে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ব্যাংক গ্যারান্টি হিসেবে ১০ কোটি টাকা জমা দিতে হবে, যা ছয় মাস বিসিবির কাছে সংরক্ষিত থাকবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিপিএলে চ্যাম্পিয়ন দল পাবে পৌনে ৩ কোটি টাকা, আর রানার্সআপ দলকে দেওয়া হবে পৌনে ২ কোটি টাকা। এছাড়া, টুর্নামেন্টে থাকবে আরও নানা আকর্ষণীয় পুরস্কার ও প্রণোদনা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission