টানা তৃতীয়বার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল সৌদি

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ০৩:৩৯ পিএম


সৌদি আরব
ছবি: সংগৃহীত

ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র করে আগামী বছরের ফিফা বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে সৌদি আরব। মঙ্গলবার রাতে জেদ্দায় অনুষ্ঠিত এশিয়ার চতুর্থ রাউন্ডের গ্রুপ ‘বি’ ম্যাচে এ ফলাফলেই নিশ্চিত হয় তাদের জায়গা।

বিজ্ঞাপন

এটি টানা তৃতীয়বার এবং মোট সপ্তমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলবে সৌদি আরব। এর আগে ১৯৯৪ সালে অভিষেকের পর ছয়বার তারা ফুটবলের সর্বোচ্চ আসরে অংশ নিয়েছিল।

অন্যদিকে, একই গ্রুপের রানার্স-আপ ইরাককে এখন নভেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্লে-অফে নামতে হবে। সেই ম্যাচের বিজয়ী দল পরে আন্তঃমহাদেশীয় প্লে-অফে অংশ নেবে।

বিজ্ঞাপন

মঙ্গলবারের ম্যাচে উভয় দলই আক্রমণাত্মক শুরু করলেও গোলের দেখা পায়নি কেউই। প্রথমার্ধে ইরাকের সালেহ আবু আল-শামাত সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধে সৌদি আরবের একাধিক আক্রমণও রুখে দেন ইরাকি গোলরক্ষক জালাল হাসান।

আরও পড়ুন

শেষ দিকে ইরাকের ফ্রি কিক ঠেকিয়ে দেন সৌদি গোলরক্ষক নওয়াফ আল-আকিদি। ফলে গোলশূন্য ড্র নিয়েই শেষ হয় ম্যাচ। তাতে এক পয়েন্ট পেয়েই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে সৌদি আরব, আর গোল ব্যবধানে পিছিয়ে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ইরাক।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission