
আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু এবারও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারলোনা বাংলাদেশ যার ফলে ইনিংসের শুরুতেই সাজঘরে ফিরলেন দুই টাইগার ওপেনার সাইফ-সৌম্য। আসন্ন ২০২৭ বিশ্বকাপের জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য।
এর আগে, শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৮ রান। সাইফ হাসান ৩ ও সৌম্য সরকার ৪ রান করে সাজঘরে ফিরেন। নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় দলকে সামনে এগিয়ে নিচ্ছেন।
প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেক হলো সিরিজের প্রথম ম্যাচেই। তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে ক্যাপ পরিয়ে দিয়েছেন সাইফ হাসান। এ ছাড়া দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন সৌম্য সরকার।
ঘরের মাঠের পরিসংখ্যান কিছুটা স্বস্তি জোগাতে পারে মিরাজদের। সর্বশেষ ঘরের মাঠে ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় পেয়েছিল বাংলাদেশ (২-১ ব্যবধানে)। এর আগে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা (৩-০)।
তবুও সামগ্রিক পরিসংখ্যানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ। ৪৭ ম্যাচে ২১টি জয় ও ২৪টি হার টাইগারদের। বাকি দুই ম্যাচ ছিল পরিত্যক্ত। মিরপুরের ধীরগতির উইকেটে সবসময় স্বস্তিতে থাকে বাংলাদেশ। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজও সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো অবস্থায় নেই। সব মিলিয়ে ফেভারিট হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ।
আরটিভি/এসকে




