
কয়েকজন স্থানীয় ক্রিকেটারের মৃত্যু ঘটার খবর নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড । বোর্ড শুক্রবার (১৭ অক্টোবর) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, পাকিস্তানের বিমান হামলায় পাকিস্তিকার (পাকতিকা) প্রদেশে ওই হতাহতের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই ঘটনায় কড়া নিন্দা জানিয়েছেন আফগান ক্রিকেটার করিম সাদিক।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই হামলায় কয়েকজন প্রাদেশিক ক্রিকেটার নিহত হয়েছেন তাদের মৃত্যুকে বোর্ড এক বিশাল ক্ষতি হিসেবে উল্লেখ করেছে। নিহত ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বোর্ড ঘোষণা করেছে যে তারা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে।
করিম সাদিক সংবাদমাধ্যমে বলেন, এই ক্রিকেটাররা প্রাদেশিক ক্রিকেটে খেলতে পারতেন। বিশ্বকে সংঘবদ্ধ করেন ক্রিকেটাররা। আর পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করতে চায়। অনেক নিরীহ মানুষ মারা গেছে। আমরা কোনো হামলায় ভিত নই।
তিনি আরও বলেন, আমাদের সন্তানরা গরিব ঘর থেকে আসে। অধিকাংশ মানুষ দিনে এক বেলা খায়। তাদের হত্যা করে পাকিস্তান কাপুরুষোচিত কাজ করেছে। এর পরেও ক্রিকেট খেলা বন্ধ করতে পারবে না। আমরা ক্রিকেট চালিয়ে যাব। এখন ভারতের মতো আমরাও পাকিস্তানের সঙ্গে হাত মেলাব না।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত ও করিম সাদিকের কড়া প্রতিক্রিয়া স্থানীয় ও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। বোর্ডের ঘোষণায় বলা হয়েছে, নিহতদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারকে সমর্থন জানিয়ে এই প্রত্যাহার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে ক্রীড়া সংগঠন, ভক্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া প্রকাশ পেলে নেগেটিভ প্রভাব মোকাবেলায় এবং ভবিষ্যতে ক্রিকেটকর্মীদের নিরাপত্তা বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে এসব বিষয়ে পরবর্তী আপডেট জরুরি।
আরটিভি/এসকে




