ফুটবল মাঠে বিমান বিধ্বস্ত, আহত দুইজন হাসপাতালে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২২ অক্টোবর ২০২৫ , ১২:২৯ পিএম


বিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ফুটবল মাঠে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে লং বিচ এলাকার হার্টওয়েল পার্কের ফুটবল মাঠে বিমানটি আছড়ে পড়ে। খবর দিয়েছে সিবিএস নিউজ।

বিজ্ঞাপন

ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, একক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি মুরিয়েটার ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ পরই এটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে বিধ্বস্ত হয়।

লং বিচ ফায়ার ডিপার্টমেন্টের তথ্য মতে, বিকাল ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজন বয়স্ক ব্যক্তিকে বিমান থেকে উদ্ধার করেন এবং হাসপাতালে পাঠান। এছাড়া, দুর্ঘটনার সময় মাঠে থাকা এক নারীও আহত হন। প্যারামেডিকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে ভর্তি করেন। দুজনের অবস্থাই বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে চিকিৎসকরা।

বিজ্ঞাপন

এ ঘটনায় তদন্তে নেমেছে একাধিক সংস্থা। তারা বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধান করছে।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রে একের পর এক ছোট বিমান দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। গত শুক্রবার টেক্সাসে একটি একক ইঞ্জিনের বিমান খোলা মাঠে জরুরি অবতরণ করে, যেখানে পাইলট আহত হন। এছাড়া বৃহস্পতিবার মিশিগানের একটি জঙ্গলে বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হন।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission