টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ , ০১:৫৯ পিএম


বাবর আজম
ছবি: সংগৃহীত

অবশেষে পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরলেন সাবেক অধিনায়ক বাবর আজম। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিজ্ঞাপন

বাবর সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর তাকে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও চলতি বছরের এশিয়া কাপ থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।

টি-টোয়েন্টি সিরিজ ও পরবর্তী ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি দল নিয়ে গুঞ্জন ছিল নেতৃত্ব পরিবর্তন নিয়ে। তবে শেষ পর্যন্ত সালমান আলি আগা-র হাতেই থাকছে অধিনায়কত্বের দায়িত্ব। অন্যদিকে ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো পাকিস্তান দলের নেতৃত্বে দেখা যাবে শাহিন শাহ আফ্রিদিকে।

দলে ফিরেছেন আবদুল সামাদ ও নাসিম শাহ। পাশাপাশি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন উদীয়মান ক্রিকেটার উসমান তারিক।

বিজ্ঞাপন

সূচি অনুযায়ী, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।
২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
এরপর ৪ থেকে ৮ নভেম্বর ফয়সালাবাদে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

পরে ১১ থেকে ১৫ নভেম্বর রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ।
শেষে ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, যেখানে অংশ নেবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।

বিজ্ঞাপন

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড

সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।

আরও পড়ুন

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হ্যারিস রউফ, হাসিবুল্লাহ, হাসান নওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আয়ুব, সালমান আলি আগা।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission