
চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে ইতোমধ্যে তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে ক্লাবগুলো। যেখানে তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়ে টেবিলের সিংহাসনে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। আর সমান জয় নিয়ে দুই রয়েছে বায়ার্ন মিউনিখ।
শতভাগ জয় পেয়েছে গত আসরের দুই সেমিফাইনালিস্ট ইন্টার মিলান ও আর্সেনালও। গোল ব্যবধানে এগিয়ে থেকে তিনে রয়েছে ইন্টার মিলান, আর চারে রয়েছে আর্সেনাল।
এদিকে নিজেদের ঘরের মাঠে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে সর্বোচ্চ শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। এতে শতভাগ জয় পাওয়া শেষ দল হিসেবে পঞ্চম অবস্থানে রয়েছে লস ব্লাঙ্কোসরা।
ছয়ে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড ও সাতে ম্যানসিটি। তৃতীয় ম্যাচে অলিম্পিয়াকোসকে বিশাল ব্যবধানে হারিয়ে টেবিলে বড় লাফ দিয়েছে বার্সেলোনা। দ্বিতীয় ম্যাচ শেষে ১৬তম অবস্থানে থাকা কাতালানরা এখন নবম স্থানে। আর লিভারপুল রয়েছে ১০ নম্বরে।
আসুন এক নজরে দেখে নিন তিন ম্যাচ শেষে টেবিলের কে কোথায়
| অবস্থান | ক্লাবের নাম | জয় | পয়েন্ট |
| প্রথম | পিএসজি | ৩ | ৯ |
| দ্বিতীয় | বায়ার্ন মিউনিখ | ৩ | ৯ |
| তৃতীয় | ইন্টার মিলান | ৩ | ৯ |
| চতুথ | আর্সেনাল | ৩ | ৯ |
| পঞ্চম | রিয়াল মাদ্রিদ | ৩ | ৯ |
| ষষ্ঠ | বরুশিয়া ডর্টমুন্ড | ২ | ৭ |
| সপ্তম | ম্যানসিটি | ২ | ৭ |
| অষ্টম | নিউক্যাসেল | ২ | ৬ |
| নবম | বার্সেলোনা | ২ | ৬ |
| দশম | লিভারপুল | ২ | ৬ |
| একাদশ | চেলসি | ২ | ৬ |
| দ্বাদশ | স্পোর্টিং | ২ | ৬ |
আরটিভি/এসআর




