পিএসজির টিম বাসে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ২

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ১২:৪৫ পিএম


পিএসজির টিম বাসে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ২
পিএসজির টিম বাসে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ২। ছবি: এএফপি

চ্যাম্পিয়নস লিগে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে পিএসজিকে। তবে এই ম্যাচের পর বাজে অভিজ্ঞতার সাক্ষী হয়েছে পিএসজির খেলোয়াড়রা। বিলবাওয়ে হোটেলের বাইরে পিএসজির গাড়িতে পাথর ছুড়ে মারার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসজি দলীয় সূত্রে এই তথ্যটি প্রকাশ করেছে বার্তাসংস্থা এএফপি। 

আরও পড়ুন

প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ির কাচ দুটি ভেঙে গেছে এবং এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে পিএসজি ক্লাবের সদস্যরা বৃহস্পতিবার সকালে নির্ধারিত ফ্লাইট ধরে প্যারিস যাওয়ার জন্য নিরাপদে বিমানবন্দরে যেতে পেরেছেন।

বিজ্ঞাপন

সূত্র আরও জানিয়েছে, ঘটনাটি নিয়ে অভিযোগ দায়েরের কথা ভাবছে ক্লাবটি।

উল্লেখ্য, ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি বিলবাওয়ের বিপক্ষে ০-০ গোলে ড্র করে। ৩৬ দলের এই লিগে পিএসজি অবস্থান করছে তৃতীয় স্থানে, আর বিলবাও রয়েছে ২৮তম স্থানে।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission