
চলমান নারী ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়া অস্ট্রেলিয়ান দলের ক্রিকেটাররা ভিসাখাপত্তনমের হোটেলে হঠাৎ একটি ইঁদুর দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন।
ঘটনাটি ঘটে ডাইনিং এলাকায়, যেখানে খেলোয়াড়রা ডিনার উপভোগ করছিলেন। খেলোয়াড়রা টেবিলের কাছে ইঁদুরটি দেখতে পেয়ে চমকে উঠে, অনেকে চেয়ারেও উঠে চিৎকার করতে থাকেন। হোটেল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইঁদুরটি ধরার চেষ্টা করেন, তবে এটি বারবার ঘুরে বেড়াতে থাকে, যা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।
ক্রিকেট অস্ট্রেলিয়া পরে একটি মজার ভিডিও প্রকাশ করে, যেখানে খেলোয়াড়রা ঘটনার বর্ণনা দেন। এক খেলোয়াড় বলেন, আমরা ভাবছিলাম এটি চলে গেছে, কিন্তু এটি আবার ফিরে এলো, এবং সবাই চিৎকার করল।
ঘটনাটি হোটেলের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যমান নিয়ে প্রশ্ন তুলেছে, বিশেষ করে যখন আন্তর্জাতিক টুর্নামেন্ট চলাকালীন দলটি সেখানে অবস্থান করছে।
আরটিভি/এসকে




