
দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে বড় জয় পেলো অস্ট্রেলিয়া। শনিবার (২৫ অক্টোবর) ৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অজিরা মাত্র ১৬.৫ ওভারেই জয় নিশ্চিত করে।
টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩২ রানে ১ম উইকেট হারায়। মেগানের বলে অধিনায়ক লউরা উলভার্ট ৩১ রান করে ক্যাচ দিয়ে আউট হন। এরপর অজিদের বোলিংয়ের ধাক্কায় প্রোটিয়াররা ধীরে ধীরে হেরে যায়। ২৯ রান করা সিনালো জাফটাকে ফেরান অ্যালানা কিং। শেষ পর্যন্ত ক্লাকের ১৪ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৯৭ রানে অলআউট হয়। অ্যালানা কিং ৭ উইকেট শিকার করে অজিদের হয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই ফিবি লিচফিল্ড ও এলিসা পেরিকে হারায়। এরপর জর্জিয়া ভল ও বেথ মুনির ৭৬ রানের গুরুত্বপূর্ণ জুটিতে দলকে জয়ের কাছাকাছি নিয়ে আসে। মুনি ব্যক্তিগত ৪২ রানে আউট হলেও জর্জিয়া ভল অপরাজিত ৩৮ রানে দলের জয় নিশ্চিত করেন।
আরটিভি/এসকে




