স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন নুরুল হাসান সোহান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ০৯:৪০ পিএম


বাংলাদেশ
ছবি: সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ হারিয়ে ইতোমধ্যে সিরিজ হার নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন নুরুল হাসান সোহান।

বিজ্ঞাপন

প্রথমে ব্যাট হাতে সেভাবে অবদান রাখতে পারেননি সোহান। তার সঙ্গে ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। সব মিলিয়ে বাংলাদেশ নির্ধারিত ওভারে ১৫১ রান তোলে।

ফিল্ডিংয়ে নামার পর ইনিংসের ১১তম ওভারে হঠাৎই মাটিতে পড়ে যান সোহান। তখন লিটন দাস উইকেটের পেছনে গ্লাভস হাতে থাকায় তিনি ফিল্ডার হিসেবে মাঠে ছিলেন। পানি পানের বিরতির পর খেলা শুরু হলে হঠাৎই দেখা যায়, ব্যথায় কাতরাচ্ছেন সোহান। ধারণা করা হচ্ছে, পায়ে টান লেগেছে তার।

বিজ্ঞাপন

প্রথমে সতীর্থ লিটন দাস ও জাকের আলি ছুটে যান তার পাশে, পরে দলের ফিজিও চিকিৎসা দিতে আসেন। তবে শেষ পর্যন্ত হাঁটতে না পারায় স্ট্রেচারে করেই মাঠ ছাড়তে হয় সোহানকে।

আরও পড়ুন

বাংলাদেশ দল সূত্রে জানা গেছে, তার ইনজুরির অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, এটি মাংসপেশিতে টানজনিত সমস্যা হতে পারে। বিস্তারিত জানতে চিকিৎসক দলের রিপোর্টের অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission