জানা গেল সোহানের সর্বশেষ অবস্থা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০১ নভেম্বর ২০২৫ , ০৭:০৯ পিএম


নুরুল হাসান সোহান
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে নুরুল হাসান সোহান ফিল্ডিং করার সময় গোড়ালিতে চোট পেয়েছেন। চোট পাওয়ার পর দ্রুত চট্টগ্রামের স্থানীয় হাসপাতালে তার গোড়ালির এক্স-রে করানো হয়। বিসিবির মেডিকেল বিভাগ এক্স-রে রিপোর্টে কোনো ফ্র্যাকচার ধরা না পড়লেও চোটের তীব্রতা গুরুতর বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মেডিকেল বিভাগ থেকে জানা গেছে, সোহান ঢাকায় ফিরে আরও বিস্তারিত পরীক্ষা করাবেন। চোটের কারণে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে, যার ফলে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে পারা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসানের এই চোট দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরে আসার জন্য শুভকামনা রইল।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission