ইনজুরি কাটিয়ে রাতে মাঠে নামছে নেইমার, খেলা দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০১ নভেম্বর ২০২৫ , ১০:১৯ এএম


ইনজুরি কাটিয়ে রাতে মাঠে নামবে নেইমার, খেলা দেখবেন যেভাবে
ছবি: সংগৃহীত

গত সেপ্টেম্বরে ডান উরুর ইনজুরিতে পড়েছিলেন নেইমার জুরিয়র। যার ফলে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডেও জায়গা হয়নি তার। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন নেইমার। তবে ইনজুরি কাটিয়ে প্রায় দেড় মাস পর মাঠে ফিরতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) ভিলা বেলমিরোতে ফোর্তালেজার মুখোমুখি হবে সান্তোস। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

আর এই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে কোচ জুয়ান পাবলো ভোজভোদা। যেখানে রাখা হয়েছে নেইমারকে। তবে শুরু একাদশে নেইমারকে না দেখার সম্ভবনাই বেশি। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

কিন্তু সান্তোস ও নেইমার আশা করছে, আগামী ৬ নভেম্বর পালমেরাস ও ৯ তারিখ ফ্লোমিঙ্গোর বিপক্ষে শুরু একাদশে দেখা যেতে পারে। 

৩২ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে রয়েছে সান্তোস। অন্যদিকে ২৭ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রয়েছে ফোর্তালেজা। ফলে দুই দলের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

যেভাবে দেখবেন খেলা

এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে Fanatiz International ও Bet365। এ ছাড়াও hd stream অ্যাপ ব্যবহার করেও বিনামূল্যে খেলা দেখা যাবে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission