আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন এমিলিয়ানো মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ , ১২:০২ পিএম


আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন এমিলিয়ানো মার্টিনেজ
এমিলিয়ানো মার্টিনেজ।ছবি: সংগৃহীত

২০২৫ সালের শেষ আন্তর্জাতিক সফরে আর্জেন্টিনা দলের স্কোয়াডে থাকছেন না বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নভেম্বরে নির্ধারিত একমাত্র প্রীতি ম্যাচের জন্য মার্টিনেজকে দলে নিচ্ছেন না কোচ লিওনেল স্ক্যালোনি।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ)। ১৪ নভেম্বর আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে লুয়ান্ডায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

স্ক্যালোনি জানিয়েছেন, তরুণ গোলরক্ষকদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতেই মার্টিনেজকে বিশ্রাম দেওয়া হয়েছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াডে রোটেশন নীতিতে যাচ্ছেন।

এই সফরে গোলপোস্টে দেখা যেতে পারে ওয়াল্টার বেনিতেজকে, যিনি ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসে যোগ দেওয়ার পর কিছু ম্যাচে সুযোগ পেয়েছেন। এছাড়া দলে আছেন জেরোনিমো রুলি ও রেসিং ক্লাবের তরুণ গোলরক্ষক ফাকুন্দো কামবেসেস, যিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে পুয়ের্তো রিকোর বিপক্ষে অভিষেক করেছেন।

আরও পড়ুন

তবে বিশ্রামে থাকলেও মার্টিনেজকে ২০২৬ বিশ্বকাপের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবেই দেখছে আর্জেন্টিনার কোচিং স্টাফ। তরুণদের সুযোগ দিতে আপাতত সাময়িক ছুটি দেওয়া হয়েছে এস্টন ভিলার এই নির্ভরযোগ্য গ্লাভসম্যানকে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission