আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টানা দ্বিতীয় হার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ০৭:০৭ পিএম


আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টানা দ্বিতীয় হার
আফগানিস্তান-বাংলাদেশ।ছবি: সংগৃহীত

রাজশাহীতে ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় পরাজয়ের মুখ দেখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৪৭ রানে হেরেছে বাংলাদেশ, ফলে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেছে অতিথিরা।

বিজ্ঞাপন

২৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। ইনিংসের মাত্র অষ্টম ওভারেই দলীয় স্কোর ৪০ রানে ৬ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।

তবে সপ্তম উইকেটে মোহাম্মদ আব্দুল্লাহ ও দেবাশীষ বিশ্বাসের ১০৮ রানের জুটি দলকে কিছুটা লড়াইয়ে ফেরায়। দেবাশীষ ৬১ বলে ২ চার ও ৪ ছয়ে ৫১ রান করে আউট হন।

বিজ্ঞাপন

এরপর স্বাধীন ইসলামকে সঙ্গে নিয়ে শেষ প্রতিরোধ গড়েন উইকেটকিপার ব্যাটার আব্দুল্লাহ। তবে সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরে থামতে হয় তাকে। ১৬০ বলে ৬ চার ও ৩ ছয়ে ৯৫ রান করেন তিনি। স্বাধীন করেন ২৪ রান।

শেষ পর্যন্ত বাংলাদেশ ইনিংস শেষ করে ৯ উইকেটে ২১১ রানে। আফগানিস্তানের পক্ষে আব্দুল আজিজ ৪ উইকেট নেন।

বিজ্ঞাপন

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান গড়ে শক্ত ভিত। ৫০ রানে ২ উইকেট হারানোর পর উজাইরুল্লাহ নিয়াজাই ও ফয়সাল শিনোজাদা মিলে যোগ করেন ১২১ রান।

ইকবাল হোসেন ইমনের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ৮৭ রানের ব্যবধানে শেষ ৮ উইকেট হারায় আফগানরা।ইমন একাই নেন ৬ উইকেট, ৯.৩ ওভারে ৫১ রান খরচায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তান ইনিংসের তিন বল বাকি থাকতে অলআউট হয় ২৫৮ রানে। নিয়াজাই ৭২ এবং ফয়সাল শিনোজাদা ১১৬ বলে ১১২ রান করেন। এই জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশের লক্ষ্য থাকবে সমতায় সিরিজ শেষ করা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission