জাহানারা ইস্যুতে মুখ খুললেন মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ১১:০৯ পিএম


জাহানারা ইস্যুতে মুখ খুললেন মুশফিকুর রহিম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে জাতীয় নারী দলের পেসার জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগ। যৌন হেনস্থা ও শারীরিক নির্যাতনের মতো গুরুতর বিষয় তুলে ধরার পর এবার এই ইস্যুতে মুখ খুলেছেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

বিজ্ঞাপন

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে মুশফিক লিখেছেন, সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি। আমি যদিও ঘটনার দুই দিক বা পুরো সত্যটা জানি না, তবুও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই আপনি যেই হোন না কেন, আপনার লিঙ্গ বা অবস্থান যাই হোক না কেন।

তিনি আরও বলেন, যদি অভিযোগগুলি প্রমাণিত হয়, তাহলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যারা এই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন ও সংহতি রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং ক্ষতিগ্রস্তদের শক্তি ও ধৈর্য দান করুন।

বিজ্ঞাপন

এর আগে এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বোর্ড এখনো আনুষ্ঠানিকভাবে জাহানারার অভিযোগের বিষয়ে বিস্তারিত জানায়নি।

উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহানারা আলম নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম, প্রয়াত কর্মকর্তা তৌহিদ মাহমুদ, এবং আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হেনস্থা ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন।

বিজ্ঞাপন

জাহানারা দাবি করেন, বিশ্বকাপের সময় এবং দলীয় ক্যাম্পে তাকে শারীরিকভাবে স্পর্শ করা এবং অশালীন মন্তব্য করা হতো। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় ক্লাব ক্রিকেট খেলছেন এবং সেখান থেকেই অভিযোগগুলো প্রকাশ্যে আনেন।

আরও পড়ুন

দেশজুড়ে এ ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটারের সরব অবস্থান বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission