সিলেটের ব্যাটিং কোচ ইমরুল কায়েস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ , ১০:১৮ এএম


সিলেটের ব্যাটিং কোচ ইমরুল কায়েস
ছবি: সংগৃহীত

ক্রিকেট পাড়ায় উত্তাপ ছড়াচ্ছে আসন্ন বিপিএল। ইতোমধ্যে ৫ দলের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সিলেটের পাশে যুক্ত হয়েছে টাইটান্স নামটি। এবার সিলেটের হেড কোচের দায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম।

বিজ্ঞাপন

এ ছাড়া ব্যাটিং কোচ ইমরুল কায়েস, পেস বোলিং কোচ সৈয়দ রাসেল। ফিল্ডিং কোচ হিসেবে থাকবেন কিমস্লে রব। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির একজন কর্মকর্তা।

এর আগেই মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে ভিড়িয়েছে সিলেট। এর মধ্যে অলরাউন্ডার মিরাজকে দেওয়া হয়েছে অধিনায়কত্ব।

বিজ্ঞাপন
আরও পড়ুন

উল্লেখ্য, বিপিএলের বিপিএলের ১২তম জন্য ৫ দলের নাম চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্সের মালিকানা। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। 

এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission