
অবশেষে দিনক্ষণ ফিনালিসিমার চূড়ান্ত হলো। আগামী বছর মাঠে গড়াবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার এই ম্যাচটি।
শনিবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
প্রতিবেদন অনুসারে, আগামী বছর ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচ। হাইভোল্টেজ এই ম্যাচের জন্য কাতারের লুসাইল স্টেডিয়ামকে বেছে নিয়েছে আয়োজকরা। যেখানে আর্জেন্টিনা তাদের ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছিল।
ফিনালিসিমা ম্যাচটিতে দুই দলই তাদের নতুন অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে। অ্যাডিডাসের তৈরি এই নতুন কিটে স্পেন খেলবে সাদা জার্সিতে, আর আর্জেন্টিনা পরবে কালো পোশাক।
আরটিভি/এসআর




