আয়ারল্যান্ড-বাংলাদেশ ম্যাচে আম্পায়ার থাকবেন যারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৯ নভেম্বর ২০২৫ , ০৩:৫৩ পিএম


আয়ারল্যান্ড-বাংলাদেশ ম্যাচে আম্পায়ার থাকবেন যারা
আয়ারল্যান্ড-বাংলাদেশ ম্যাচে আম্পায়ার থাকবেন যারা। ছবি: সংগৃহীত

দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে আয়ারল্যান্ড দল। সিলেট টেস্ট দিয়ে মিশন শুরু হবে তারা। এর মধ্যে আয়ারল্যান্ড সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজে দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার স্যাম নোগাজস্কি। সিলেটে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে আম্পায়ারিং অভিষেক হবে ৪৬ বছর বয়সী আম্পায়ারের। এখন পর্যন্ত ছেলেদের ২৫টি ওয়ানডে ও ৪২টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন এই অস্ট্রেলিয়ান।

তার সঙ্গে প্রথম টেস্টে অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আহসান রাজা। থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওয়ার্থ। দ্বিতীয় ম্যাচে অন ফিল্ডে চলে আসবেন ইলিংওয়ার্থ। আর টিভি আম্পায়ারের চেয়ারে বসবেন রাজা।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই থাকবে দেশি আম্পায়ারিং প্যানেল। তৃতীয় টি-টোয়েন্টিতে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন সাথিরা জাকির জেসি। টেস্ট ও টি-টোয়েন্টির সবগুলো ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন এশিয়া কাপের আলোচিত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। 

একনজরে ম্যাচ অফিসিয়াল তালিকা 

বিজ্ঞাপন

ম্যাচ

অন ফিল্ড আম্পায়ার

টিভি আম্পায়ার

চতুর্থ আম্পায়ার

প্রথম টেস্ট

আহসান রাজা  স্যাম নোগাজস্কি

রিচার্ড ইলিংওয়ার্থ

তানভির আহমেদ

দ্বিতীয় টেস্ট

স্যাম নোগাজস্কি  রিচার্ড ইলিংওয়ার্থ

আহসান রাজা

মাসুদুর রহমান মুকুল

প্রথম টি-টোয়েন্টি

গাজী সোহেল  মোর্শেদ আলি খান

মাসুদুর রহমান মুকুল

তানভির আহমেদ

দ্বিতীয় টি-টোয়েন্টি

মাসুদুর রহমান মুকুল  মোর্শেদ আলি খান

তানভির আহমেদ

সাথিরা জাকির জেসি

তৃতীয় টি-টোয়েন্টি

মাসুদুর রহমান মুকুল  তানভির আহমেদ

সাথিরা জাকির জেসি

মোর্শেদ আলি খান

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission