সোমবার ঢাকায় পা রাখবেন হামজা, জেনে নিন সময়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৯ নভেম্বর ২০২৫ , ০৮:২৫ পিএম


সোমবার ঢাকায় পা রাখবেন হামজা, জেনে নিন সময়
ছবি: বাফুফে

আগামী ১৩ নভেম্বর নেপাল ‍ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচকে সামনে রেখে তপু-জামালরা অনুশীলন শুরু করলেও এখনও দলের সঙ্গে যোগ দেননি বাংলাদেশ ফুটবলের প্রাণভোমরা হয়ে ওঠা হামজা চৌধুরী ও শমিত সোম। তবে আগামীকাল দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে হামজার।

বিজ্ঞাপন

আগামীকাল সোমবার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির তারকা হামজা। আর পরের দিন রাত ১২ টায় ঢাকায় পৌছানোর কথা কানাডা প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরি এফসির ফুটবলার শমিতের।

আরও পড়ুন

রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয় ফুটবল দল অনুশীলন করে বসুন্ধরা কিংস অ্যারেনায়। সেখানে মাঠের প্রস্তুতি শুরুর আগে মিডিয়া সেশনে সাংবাদিকদের সামনে আসেন দলের ম্যানেজার আমের খান। তিনিই হামজা-শমিতের দেশে আসার দিনক্ষণ নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

এদিকে দলের প্রথমবারের মতো ডাক পেয়েছেন কিউবা মিচেল। কিউবার সঙ্গে জাতীয় দলের ক্যাম্পে উঠবেন ফর্টিস এফসির তরুণ ফুটবলার মোরশেদ আলীও। 

নতুন করে জাতীয় দলের ক্যাম্পে দুই ফুটবলারের ডাক পাওয়ার কারণ হিসেবে দলীয় সূত্রে জানা গেছে, ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া ইনজুরিতে রয়েছেন। যে কারণে কিউবা ও মোরশেদকে ডাকা।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission