৮ বছর পর মাঠে ফিরেই ৯ উইকেট তুলে নিলেন বোলার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ১২:১৯ পিএম


৮ বছর পর মাঠে ফিরেই ৯ উইকেট তুলে নিলেন বোলার
ছবি: সংগৃহীত

আট বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে রূপকথার মতো পারফরম্যান্স দেখালেন জিম্বাবুয়ের অভিজ্ঞ লেগস্পিনার গ্রায়েম ক্রেমার। ২০২৫-২৬ লোগান কাপে মিড ওয়েস্ট রাইনোসের হয়ে সাউদার্ন রকসের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচে এক ইনিংসে নিয়েছেন ৯ উইকেট।

বিজ্ঞাপন

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ক্রেমার টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে জিম্বাবুয়ের অন্যতম নির্ভরযোগ্য স্পিনার ছিলেন। ২০১৭ সালের বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষবার মাঠে নামার পর ২০১৮ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান তিনি।

এরপর পরিবার নিয়ে স্থায়ী হন দুবাইয়ে। এমিরেটস এয়ারলাইনে কর্মরত স্ত্রী এবং সন্তানদের দেখাশোনায় ব্যস্ত সময় পার করলেও কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন ক্রেমার।

বিজ্ঞাপন

চলতি বছরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াডে তার নাম থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। তবে ঘরোয়া ক্রিকেটে ফিরেই যেন হারানো জাদু ফিরে পেলেন এই লেগস্পিনার।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সাউদার্ন রকস প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩৪৭ রানে। রাইনোসের হয়ে ক্রেমার বোলিং করেন ৪৬.২ ওভার, খরচ করেন ১৪৪ রান এবং তুলে নেন ৯টি উইকেট। প্রথম দিনে ৩ উইকেট নেওয়ার পর চতুর্থ দিনে বাকি ৬ উইকেট সংগ্রহ করেন তিনি।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে এটি মাত্র দ্বিতীয়বার কোনো বোলারের এক ইনিংসে ৯ উইকেট নেওয়ার কীর্তি। আর স্পিনার হিসেবে এমন কীর্তি গড়লেন ক্রেমারই প্রথম।

ফিরেই এমন সাফল্যে অভিভূত ক্রেমার বলেন, আমি শুধু আবার খেলতে চেয়েছিলাম, এমন কিছু হবে ভাবিনি। পরিবারের সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এই পারফরম্যান্সের মধ্য দিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটে আবারও আলোচনায় ফিরেছেন একসময়ের বিশ্বমানের স্পিনার গ্রায়েম ক্রেমার।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission