পিছিয়ে গেল বিপিএলের নিলাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ০৮:৪৩ এএম


পিছিয়ে গেল বিপিএলের নিলামের তারিখ
বিপিএল।ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড় নিলাম চলতি মাসের ১৭ নভেম্বর হচ্ছে না। পিছিয়ে যাচ্ছে চার দিন, বিপিএল খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

২০১২ সালে যাত্রা শুরু করা বিপিএলের প্রথম দুই আসরে খেলোয়াড় বাছাই হয়েছিল নিলামের মাধ্যমে। তবে ২০১৫ সাল থেকে চালু হয় ড্রাফট পদ্ধতি। এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবির প্রেক্ষিতে বহু বছর পর আবারো নিলাম ফিরিয়ে আনছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর, যেখানে অংশ নিচ্ছে মোট পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। সম্ভাব্য সূচি অনুযায়ী ফাইনাল ম্যাচ হবে আগামী বছরের ১৬ জানুয়ারি। 

বিজ্ঞাপন

বিসিবি সূত্রে জানা গেছে, বিপিএল নিলাম আয়োজনে এবার দেশের বাইরের কিছু দক্ষ কর্মীকে আনার চেষ্টা চলছে। তবে যদি তা সম্ভব না হয়, তাহলে সিলেট বিভাগের কয়েকজন অভিজ্ঞ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হতে পারে। যেহেতু ২১ নভেম্বর বাংলাদেশ দলের টেস্ট ম্যাচ রয়েছে, তাই বিপিএল নিলাম শুরু হবে দুপুর ৩টা থেকে।

আরও পড়ুন

বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত-

বিজ্ঞাপন

.রংপুর রাইডার্স
.ঢাকা ক্যাপিটালস
.সিলেট টাইটান্স
.রাজশাহী ওয়ারিয়র্স
.চিটাগং রয়েলস

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission