এএফসি সভাপতির বাংলাদেশ সফর স্থগিত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ০২:১৪ পিএম


এএফসি সভাপতির বাংলাদেশ সফর স্থগিত
সালমান বিন ইব্রাহিম আল খলিফা।ছবি: সংগৃহীত

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফার আসন্ন বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর তার ঢাকা আগমনের কথা থাকলেও ব্যক্তিগত কারণে সফরটি আকস্মিকভাবে বাতিল করেছেন তিনি।

বিজ্ঞাপন

বাফুফে সূত্রে জানা গেছে, চার দিনের এই সফরের জন্য ইতিমধ্যে বিস্তারিত কর্মসূচি নির্ধারণ করা হয়েছিল। তবে গত পরশু রাতে এএফসি আনুষ্ঠানিকভাবে জানায়, সভাপতির সফর আপাতত স্থগিত রাখা হয়েছে।

সম্প্রতি পাকিস্তান সফর শেষ করে বাংলাদেশে আসার কথা ছিল সালমান বিন ইব্রাহিমের। তার সফরসূচিতে ছিল সাফ কার্যালয় পরিদর্শন, জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা এবং যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি ঘুরে দেখা।

বিজ্ঞাপন

বাফুফে কর্মকর্তারা জানাচ্ছেন, এই সফরের অন্যতম লক্ষ্য ছিল বাংলাদেশের ফুটবলের উন্নয়নে এএফসির সহযোগিতা চাওয়া এবং নতুন প্রকল্পের বিষয়ে আলোচনা করা। সভাপতির সফর স্থগিত হওয়ায় পরিকল্পনাগুলো আপাতত থমকে গেছে।

এএফসি সভাপতির আগমন উপলক্ষে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) নতুন লোগো উন্মোচনের পরিকল্পনা করেছিল। তবে তাঁর সফর বাতিল হওয়ায় এই উদ্যোগ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

বিজ্ঞাপন

সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, সাফ এখনো আনুষ্ঠানিকভাবে এএফসি সভাপতির সফর স্থগিতের বিষয়ে অবগত হয়নি। তার সফর না হলে সভাপতির সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাহী কমিটি প্রয়োজন মনে করলে লোগো পরিবর্তন এখনই করতে পারে, নতুবা পরে করা হবে।

আরও পড়ুন

সালমান বিন ইব্রাহিম আল খলিফার সফর নতুন করে কবে নির্ধারণ হবে, তা এখনো জানা যায়নি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission