হঠাৎ বিসিবির দিকে আঙুল তুললেন গামিনি, ঘটনা কী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ১২:৫৫ পিএম


হঠাৎ বিসিবির দিকে আঙুল তুললেন গামিনি, ঘটনা কী
গামিনি ডি সিলভা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক ছিন্ন করার পর অবশেষে মুখ খুললেন সাবেক প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। মিরপুরের বিতর্কিত উইকেট নিয়ে তিনি সরাসরি বিসিবি ও টিম ম্যানেজমেন্টের দিকেই আঙুল তুলেছেন। তার দাবি, উইকেট বানানোর সিদ্ধান্ত তার নিজের ছিল না সব কিছুই বোর্ডের নির্দেশনা অনুযায়ী করা হয়েছে, ‘হোম অ্যাডভান্টেজ’ নিশ্চিত করার উদ্দেশ্যে।

বিজ্ঞাপন

দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গামিনি বলেন,  যারা সমালোচনা করেছে, তারা ক্রিকেট বোর্ডের কেউ না। বাইরের লোকেরা কথা বলেছে। যা কিছু করা হয়েছে, সবই স্বাগতিকতার সুবিধা নেওয়ার জন্য। বিসিবি পরিচালকরা যে নির্দেশনা দিতেন, আমি সেটা অনুসরণ করেছি। আমি নিজে থেকে কিছু করিনি। কারণ এখানে আমার কোনো স্বার্থ নেই। আমাকে এখানে রাখাই হয়েছে বাংলাদেশের ক্রিকেটের চাহিদা পূরণের জন্য।

তিনি আরও বলেন, আমি সুস্পষ্ট করে বলতে চাই আমার পছন্দে কোনো দিন উইকেট তৈরি করিনি।

বিজ্ঞাপন

২০২১ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মিরপুরের পিচ নিয়ে যে তীব্র সমালোচনা হয়েছিল, সে প্রসঙ্গেও ব্যাখ্যা দিয়েছেন গামিনি। তার ভাষায়, ওই সিরিজ দুটি জেতা বোর্ডের জন্য খুব জরুরি ছিল। বিসিবি, নির্বাচক, ক্রিকেট পরিচালনা বিভাগ, গ্রাউন্ডস কমিটি, টিম ম্যানেজমেন্ট সবাই স্লো ও লো উইকেট চেয়েছিল। কারণ ওই সিরিজ জেতায় বাংলাদেশ সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল। বোর্ড তো আমাকে ধন্যবাদই দিয়েছে।

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও পিচ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন এই শ্রীলঙ্কান কিউরেটর। সে বিষয়ে তিনি জানান, টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই উইকেট থেকে ঘাস তুলে ফেলা হয়েছিল, আর ফলেও বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।

বিজ্ঞাপন

দীর্ঘদিন এক জায়গায় কাজ করায় কিছু শত্রু তৈরি হয়েছিল বলেও অভিযোগ করেন গামিনি। তিনি বলেন, এক জায়গায় লম্বা সময় থাকলে, ভালো কাজ করলে কিছু শত্রু তৈরি হয়। ওই মানুষগুলো পেছনে কথা বলত, আমার ক্ষতি করার চেষ্টা করত। আমি খারাপ হলে ১৬ বছর বাংলাদেশে থাকতে পারতাম না। বিসিবি আমার কাজে খুশি ছিল বলেই এতদিন থাকা সম্ভব হয়েছে।

আরও পড়ুন

২০১০ সালে বিসিবিতে যোগ দেওয়া গামিনি সম্প্রতি পাকিস্তান সিরিজের পর বদলি হন এবং শেষ পর্যন্ত চুক্তি শেষ হওয়ার ৯ মাস আগেই দায়িত্ব ছাড়েন।স্তান সিরিজের পিচ নিয়ে বিতর্কিত হওয়ার পর মিরপুর থেকে বদলি হন এবং শেষ পর্যন্ত চুক্তি শেষ হওয়ার ৯ মাস আগেই দায়িত্ব ছাড়লেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission