১৯৭ দিন পর টেস্টে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ০১:১৪ পিএম


১৯৭ দিন পর টেস্টে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সেঞ্চুরি
ছবি: সংগৃহীত

টেস্টে বাংলাদেশের ইনিংসের শুরুটা বেশিরভাগ সময়ই ব্যর্থতার চিত্র তুলে ধরে। ওপেনারদের দায়িত্ব থাকে ইনিংসের ভিত গড়ে দেওয়া, কিন্তু সাম্প্রতিক সময়ে তা খুব একটা দেখা যায়নি। অবশেষে দীর্ঘ ১৯৭ দিন পর সেই দৃশ্যপট বদলেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বুধবার (১২ নভেম্বর) আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় গড়েছেন সেঞ্চুরির জুটি। উদ্বোধনী জুটিতে ১০৯ রানের পার্টনারশিপ গড়ে তারা লাঞ্চে গেছেন অপরাজিত অবস্থায়। সাদমান ৫৮ ও জয় ৫০ রানে খেলছিলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ সর্বশেষ টেস্টে উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি পেয়েছিল ২০২৫ সালের ২৯ এপ্রিল, চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই ম্যাচে এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম যোগ করেছিলেন ১১৮ রান। প্রায় ১৯৭ দিন পর আবারও সেঞ্চুরি জুটির দেখা মিলল, এবার সিলেটে, আয়ারল্যান্ডের বিপক্ষে।

এর আগে দ্বিতীয় দিনের শুরুতে আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংস শেষ করে ২৮৬ রানে। দিনের শুরুতে ব্যাটিংয়ে এসে মাত্র ১৫ মিনিটের মধ্যে শেষ ২ উইকেট হারায় সফরকারীরা। তাইজুল ইসলামের এলবিডব্লিউ ফাঁদে পড়েন ম্যাথু হামফ্রিজ (০), আর হাসান মাহমুদের বলে বোল্ড হন ব্যারি ম্যাকার্থি (৩১)।

বিজ্ঞাপন

এরপর ব্যাট হাতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন সাদমান ও জয়। প্রথম ৮ ওভারে ২৯ রান করলেও পরের ওভারগুলোতে রান তোলার গতি বাড়িয়ে দেন তারা। আয়ারল্যান্ডের বোলারদের ওপর চড়াও হয়ে খেলার দারুণ প্রদর্শনী উপহার দিয়েছেন এই দুই ওপেনার।

আরও পড়ুন

দীর্ঘদিন পর টেস্টে এমন সূচনা নিঃসন্দেহে দলে আনবে আত্মবিশ্বাস। বিশেষ করে সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাদমান ইসলামের ব্যাটে এমন পারফরম্যান্স বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission