হৃদরোগে আক্রান্ত হবার পর বড় সিদ্ধান্ত নিলো ব্রাজিলের অস্কার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ০৬:১০ পিএম


হৃদরোগে আক্রান্ত হবার পর বড় সিদ্ধান্ত নিলো ব্রাজিলের অস্কার
ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার অস্কার আবারও আলোচনায় তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, তার শারীরিক জটিলতা এবং সম্ভাব্য অবসরের সিদ্ধান্ত ঘিরে।

বিজ্ঞাপন

ক্যারিয়ারের সোনালী সময়েই ইংলিশ ক্লাব চেলসি ছেড়ে চীনা ক্লাব সাংহাই পোর্টে যোগ দিয়েছিলেন অস্কার। অর্থ উপার্জনে সফল হলেও জাতীয় দলের জার্সিতে আর ফেরা হয়নি তার। অবশেষে চলতি বছরের শুরুতে শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরে আসেন তিনি, হয়তো স্বপ্ন দেখছিলেন ক্যারিয়ারের শেষ সময়ে আবারও ব্রাজিলের হয়ে মাঠে নামার।

কিন্তু ভাগ্য যেন চায় না। সাও পাওলোর হয়ে খেলতে গিয়েই হৃদরোগজনিত সমস্যায় ভুগে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন অস্কার। সৌভাগ্যবশত, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

বিজ্ঞাপন

সাও পাওলো ক্লাব সভাপতি হুলিও কাসারেস জানিয়েছেন, আজ বিকেলে আমি অস্কারের সঙ্গে কথা বলেছি। তিনি অনেক ভালো আছেন। প্রাথমিক ফলাফলগুলো আশাব্যঞ্জক। এখন আমরা চূড়ান্ত পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছি।”

তবে ক্লাব সূত্রে জানা গেছে, ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার তার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন গুরুত্ব সহকারে। চুক্তি অনুযায়ী তিনি ২০২৭ সাল পর্যন্ত সাও পাওলোতে থাকার কথা থাকলেও, চিকিৎসকদের পরামর্শে হয়তো চুক্তি বাতিল বা অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।

বিজ্ঞাপন

এটি অস্কারের প্রথম হৃদরোগজনিত জটিলতা নয়। গত আগস্টে করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচে পিঠে আঘাত পাওয়ার পর চিকিৎসার সময় তার হৃদযন্ত্রে অস্বাভাবিকতা ধরা পড়েছিল। এরপরও খেলার অনুমতি পেলেও সম্প্রতি তার সমস্যা ফের দেখা দেয়। ২০২৫ সালের জানুয়ারিতে ব্রাজিলিয়ান সিরি আ’য় ফেরা অস্কার এ পর্যন্ত ২১ ম্যাচে ২ গোল ও ৫ অ্যাসিস্ট করেছেন।

চেলসির হয়ে প্রিমিয়ার লিগে দুর্দান্ত সময় কাটানো এই মিডফিল্ডার ২০১৭ সালে চীন পাড়ি জমান এবং কয়েক বছর সাংহাই পোর্টে খেলে চলতি বছর ফ্রি এজেন্ট হিসেবে সাও পাওলোতে যোগ দেন।

বিজ্ঞাপন

২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের হয়ে ৪৮ ম্যাচে ১২ গোল করেন অস্কার। বর্তমানে ক্লাবের চিকিৎসক দল বিধিবদ্ধ চিকিৎসা প্রক্রিয়া অনুসরণ করছে এবং পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবে পরবর্তীতে।

আরও পড়ুন

কাসারেস শেষমেশ বলেন, আমরা এখন অস্কারের সুস্থতা এবং তার পরিবারের মানসিক প্রশান্তিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। অস্কারের মাঠের লড়াই হয়তো এখানেই শেষ হতে পারে তবে ব্রাজিলিয়ান ফুটবলে তার অবদান ভক্তদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission