রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ব্রাজিলিয়ান তরুণ তারকা এন্দ্রিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ০৬:৩৩ পিএম


রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ব্রাজিলিয়ান তরুণ তারকা এন্দ্রিক
ছবি: সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ‘বিস্ময় বালক’ হিসেবে পরিচিত ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক অবশেষে ক্লাব ছাড়ছেন। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে নিয়মিত খেলার সুযোগ না পেয়ে মাত্র ১৯ বছর বয়সেই তিনি অন্য ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, আগামী জানুয়ারির শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে এন্দ্রিককে ধারে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওতে  পাঠানোর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে ২০২৫-২৬ মৌসুমের দ্বিতীয়ার্ধে লিঁওর জার্সিতে দেখা যেতে পারে এই তরুণ ব্রাজিলিয়ানকে।

তবে রিয়াল মাদ্রিদ কোনোভাবেই এন্দ্রিককে স্থায়ীভাবে বিক্রি করতে রাজি নয়। চুক্তিতে স্থায়ীভাবে কেনার কোনো সুযোগ রাখা হচ্ছে না। বরং একটি বিশেষ ধারা যুক্ত করা হয়েছে রিয়ালের কোনো ফরোয়ার্ড ইনজুরিতে পড়লে ট্রান্সফার উইন্ডো খোলা থাকাকালীন ক্লাব চাইলে এন্দ্রিককে তাৎক্ষণিকভাবে ফিরিয়ে নিতে পারবে।

বিজ্ঞাপন

গত মৌসুমে ব্রাজিলের পালমেইরাস থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন এন্দ্রিক। কার্লো আনচেলোত্তির অধীনে ৩৭ ম্যাচে ৭ গোল করেছিলেন তিনি। কিন্তু চলতি মৌসুমে নতুন কোচ জাবি আলোনসোর অধীনে মাঠে সময় পেয়েছেন মাত্র ১৪ মিনিট।

আরও পড়ুন

বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলে জায়গা নিশ্চিত করতে নিয়মিত খেলার বিকল্প নেই তার কাছে। তাই লিঁওতে ধারে যাওয়া এখন এন্দ্রিকের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission