ঢাকায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ থেকে আর্জেন্টিনা অংশগ্রহণ থেকে সরে এসেছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজন করা এই বিশ্বকাপে আগে ১৩টি দেশের অংশ থাকার কথা থাকলেও আর্জেন্টিনার নাম প্রত্যাহারের কারণে অংশগ্রহণকারী দেশ সংখ্যা কমে হয়েছে ১২।
এসএম নেওয়াজ সোহাগ জানান, আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে তারা জানায় আর্জেন্টিনা খেলায় অংশ নিচ্ছে না। যদিও স্বাগতিক হিসেবে বাংলাদেশ আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা দিয়েছে, তবে যাতায়াতের দায়িত্ব আন্তর্জাতিক ফেডারেশনের। অংশগ্রহণ নিয়ে আর্জেন্টিনার সঙ্গে কিছু সমস্যা দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আর্জেন্টিনা না আসায় এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ ছাড়াও ভারত, চায়নিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার। ইতোমধ্যে জাঞ্জিবারের দল ঢাকায় পৌঁছেছে এবং আজ রাতে আরও দুই দেশের দল আগমনের কথা রয়েছে।
নারী কাবাডি বিশ্বকাপের খেলা শুরু হবে ১৭ নভেম্বর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এবং চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। এই টুর্নামেন্টের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল ১৩ বছর আগে ভারতের বিহারে।
আরটিভি/এসকে




