বছরের শেষ ম্যাচে পেনাল্টি মিসে ব্রাজিলের জয় হাতছাড়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ০৮:১৪ এএম


বছরের শেষ ম্যাচে পেনাল্টি মিসে ব্রাজিলের জয় হাতছাড়া
ব্রাজিল-তিউনিসিয়া।ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের আগে নিজেদের ঝালাই করতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেমেছিল ব্রাজিল। তবে বছরের শেষ ম্যাচে কাঙ্ক্ষিত জয় পেল না ‘সেলেসাও’রা। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে তিউনিসিয়ার বিপক্ষে সুযোগের পর সুযোগ নষ্ট করে ম্যাচটি ১-১ গোলের ড্রয়ে শেষ করতে বাধ্য হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় লুকাস পাকেতার পেনাল্টি মিস।

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও ছন্দহীনতায় ভুগছিল ব্রাজিল। নির্ভুল পাসের ঘাটতি ও সমন্বয়ের অভাবে একের পর এক আক্রমণ ভেস্তে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে ২৩ মিনিটে প্রতি-আক্রমণ থেকে তিউনিসিয়াকে এগিয়ে দেন হাজেম মাসতৌরি।

গোল হজম করার পর ব্রাজিলের আক্রমণে কিছুটা গতি আসে। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান তরুণ সেনসেশন এস্তেভাও। ব্রাজিলের হয়ে চার ম্যাচে এটি তার চতুর্থ গোল।

বিরতির পর আরো সংগঠিত হয়ে খেলে ব্রাজিল। একাধিক সুযোগও তৈরি হয়। তবে ম্যাচের সবচেয়ে বড় মুহূর্তে ব্যর্থ হন লুকাস পাকেতা। দ্বিতীয়ার্ধে পাওয়া পেনাল্টিটি গোল করতে পারেননি তিনি। সেই মিসই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

আরও পড়ুন

শেষ পর্যন্ত বহু সুযোগ নষ্ট করে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। আগের ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারালেও বছরের শেষ ম্যাচে হতাশাজনক ফল নিয়ে পর্দা নামায় সেলেসাওরা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission