বিসিবির নারী বিভাগের প্রধানের দায়িত্বে রুবাবা দৌলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ০৯:২৫ এএম


বিসিবির নারী বিভাগের প্রধানের দায়িত্বে রুবাবা দৌলা
রুবাবা দৌলা।ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশের নারী ক্রিকেটকে কেন্দ্র করে চলা বিতর্কের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছেন রুবাবা দৌলাকে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থায়ী কমিটিগুলো পুনর্গঠন করা হয়েছে এবং নারী বিভাগের দায়িত্ব নতুন করে বণ্টন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিসিবি নির্বাচনের পর গত ৬ জুন স্থায়ী কমিটিগুলো গঠন করা হয়। তবে তখন রুবাবা দৌলা বোর্ডের পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন না। চলতি মাসের ৩ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদ তাকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয়।

এবার আবদুর রাজ্জাকের স্থলাভিষিক্ত হয়ে নারী বিভাগের প্রধানের দায়িত্ব নেন রুবাবা দৌলা। দীর্ঘদিন এই বিভাগের দায়িত্বে থাকা আবদুর রাজ্জাককে এখন ভাইস চেয়ারম্যান করা হয়েছে। পাশাপাশি জাতীয় দলের সাবেক স্পিনার রাজ্জাককে নতুন করে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আগে এইচপির প্রধান ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। যিনি এখন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

উল্লেখ্য, এতদিন পর্যন্ত নারী বিভাগের দায়িত্বে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই। বর্তমানে তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের পাশাপাশি ওয়ার্কিং কমিটির দায়িত্বে রয়েছেন। রুবাবা দৌলার নেতৃত্বে নারী ক্রিকেট বিভাগের নতুন দিগন্ত খুলবে বলে আশা করা যাচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission