সিংহাসনে বসে সাকিবের প্রশংসা করলেন তাইজুল 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০৯:১৮ এএম


সিহাংসনে বসে সাকিবের প্রশংসা করলেন তাইজুল 
ছবি: সংগৃহীত

ঢাকা টেস্টে আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট তুলে নিয়ে সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন তাইজুল ইসলাম। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের বোলিং, পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেও এদিন তাকে নিয়ে প্রশংসা করেন তাইজুল। তার ভাষ্য, আমি সাকিব ভাইকে কি দিতে পেরেছি জানি না। তিনি দলকে অনেক কিছু দিয়েছেন। যতদিন তিনি দলে ছিলেন, দলকে দিয়েছেন। 

তিনি বলেন, দীর্ঘদিন র‍্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন সাকিব ভাই। এটা তো আর এমনি এমনি না। অবশ্যই তার সেই যোগ্যতা ছিল। আমরা চেষ্টা করেছি তার কাছ থেকে কিছু নিতে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

নিজের লক্ষ্য নিয়ে তাইজুল বলেন, আমার লক্ষ্য ছিল। কিন্তু কতদূর যাবো সেটা তো ভাবিনি। তবে চেষ্টা করব অনেকদূর যাওয়ার। জাতীয় দলে পারফরম্যান্স করতে হয়। এটা পারফরম্যান্সের জায়গা।

তিনি বলেন, হাইয়েস্ট উইকেট টেকার হবো কি না জানি না। তবে আমার মধ্যে ধারাবাহিকতা এসেছে, কনফিডেন্স এসেছে যে বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেকদিন দলে রাখবে। দুই বছর পর কি হবে, জানি না। এখানে পারফরম্যান্স কথা বলবে। যতদিন পারফরম্যান্স আছে, সুযোগ আছে। তাই আমার ফোকাস পারফরম্যান্সের দিকে।

বিজ্ঞাপন

তাইজুল আন্ডাররেটেড কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো আসলে মিডিয়ার মাধ্যমেই বেশি ছড়ায়। আমার মনে হয় যে এগুলো ছড়ানো ঠিক না। 

আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission