অ্যাশেজের প্রথম টেস্টে পেসারদের দাপট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ০৯:০২ পিএম


অ্যাশেজের প্রথম টেস্টে পেসারদের দাপট
ছবি: সংগৃহীত

পার্থে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে গতি, বাউন্স আর উইকেটের ঝড় দেখা গেল। মাত্র একদিনে দুই দলের ১৯টি উইকেট পতনের মাধ্যমে সিরিজ শুরুতেই তৈরি হলো রোমাঞ্চকর পরিস্থিতি। এটি অ্যাশেজের গত ১০০ বছরের মধ্যে প্রথম দিনে সর্বোচ্চ উইকেট পতনের রেকর্ড।

বিজ্ঞাপন

শুক্রবার টস জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ইংল্যান্ড মাত্র ৩২.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয়। স্টার্ক একাই সাত উইকেট নেন, যার মধ্যে ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ও বেন স্টোকস। জো রুটের উইকেট নিয়ে স্টার্ক অ্যাশেজে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। বেন স্টোকস মাত্র ৬ রানে আউট হন।

ব্যাট হাতে ব্যর্থ হলেও ইংল্যান্ডের পেসাররাও পাল্টা আক্রমণে নেমে অস্ট্রেলিয়াকে বিপাকে ফেলে। অভিষিক্ত ওয়েদারাল্ডকে শূন্য রানে সাজঘরে পাঠান জোফরা আর্চার। অধিনায়ক বেন স্টোকস ৫টি উইকেট নিয়ে দাপট দেখান। আর্চার ২ এবং ক্রিস ওকস ২ উইকেট নেন। স্টোকসের শিকার হন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, অ্যালেক্স ক্যারি ও স্কট বোল্যান্ড।

বিজ্ঞাপন

প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ৩৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। ইংল্যান্ডের তুলনায় তারা ৪৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে।

অ্যাশেজের ১১৬ বছরের ইতিহাসে প্রথম দিনে এত উইকেট পতনের রেকর্ড এই ম্যাচে ভাঙা হলো। এর আগে সর্বোচ্চ ছিল ১৯০৯ সালের ম্যানচেস্টার টেস্টে প্রথম দিনে ২০ উইকেট পতনের ঘটনা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্টার্ক ও স্টোকসের বিধ্বংসী পারফরম্যান্স অ্যাশেজকে রোমাঞ্চকর এক সিরিজের আভাস দিয়েছে। ক্রিকেট প্রেমীদের জন্য অপেক্ষা এখন পরবর্তী দিনে আরও দারুণ লড়াইয়ের।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission