ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ০৫:১৮ পিএম


ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাফুফের
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্ব। যেখানে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আর এই আসরের প্রস্তুতিকে সামনে রেখে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে বাফুফে। এই সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাফুফে।

বিজ্ঞাপন

ঘরের মাঠে অনুষ্ঠিত এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের প্রতিপক্ষ মালয়েশিয়া ও আজারবাইজান। তাদের জন্য ২৫ সদস্যের জাতীয় নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

আরও পড়ুন

সবশেষ গত অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে খেলা দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই স্কোয়াডে থাকা ২৩ জনের সবাই আছেন এই দলেও। তাদের সঙ্গে  মূল স্কোয়াডে যুক্ত হয়েছেন মামনি চাকমা। আর তনিমা বিশ্বাস ও রুমা আক্তার আছেন এই সিরিজের স্ট্যান্ডবাই খেলোয়াড়।

বিজ্ঞাপন

আগামী ২৬ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়া এবং ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে। 

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ স্কোয়াড: ‎‎রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মামনি চাকমা, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমহেলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান, রুমা আক্তার ও তনিমা বিশ্বাস।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission