অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ নারী কাবাডি দলের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ , ০৮:৩৪ এএম


অবসর নিলেন বাংলাদেশের অধিনায়ক
ছবি: সংগৃহীত

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে চাইনিজ তাইপের কাছে ২৫-১৮ পয়েন্টে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। আর এই ম্যাচটির মাধ্যমেই শেষ হলো জাতীয় দলের দীর্ঘদিনের নির্ভরযোগ্য অধিনায়ক রূপালী আক্তারের আন্তর্জাতিক ক্যারিয়ার।

বিজ্ঞাপন

বিশ্বকাপ শুরুর আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ খেলোয়াড়। ম্যাচ শুরুর আগেই তাকে জানানো হয় রাজসিক বিদায়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রূপালীর মাথায় পরিয়ে দেন বিদায়ী মুকুট। একই সঙ্গে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ তার কাঁধে পরিয়ে দেন ‘হ্যাপি রিটায়ারমেন্ট’ লেখা শ্যাশ।

কাবাডিতে অবসর অনুষ্ঠান সাধারণত খুব আনুষ্ঠানিকভাবে হয় না। তবে জাতীয় পুরুষ দলের অধিনায়ক আরদুজ্জামান মুন্সির মতো নারী দলের অধিনায়ক রূপালী আক্তারও পেলেন এক অনন্য সম্মানজনক বিদায়।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে রূপালী বলেন, ফেডারেশন, সতীর্থরা যেভাবে বিদায় দিয়েছে, তাতে ম্যাচের শুরুতেই একটু আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম। অনেক দিন ধরে কাবাডির সাথে আছি। তাই ক্যারিয়ার নিয়ে কোনো খারাপ লাগা নেই। প্রতিযোগিতামূলক কাবাডি আর খেলা হবে না, তবে কোনো না কোনোভাবে কাবাডির সাথেই থাকব। এটা আমার ভালোবাসার জায়গা।

আরও পড়ুন

রূপালীর অবসরের মধ্য দিয়ে নারী কাবাডিতে একটি যুগের অবসান ঘটল। দেশের কাবাডি অঙ্গন তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও দীর্ঘদিনের অবদানের প্রতি সম্মান জানাচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission