দেশের জন্য দোয়া চাইলেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ , ০৮:৫৭ এএম


দেশের জন্য দোয়া চাইলেন সাকিব আল হাসান
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও নানা ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত ব্যস্ত সময় পার করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলছেন তিনি। দেশের বাইরে থাকলেও দেশের খোঁজ-খবর নিয়মিতই রাখেন এই তারকা ক্রিকেটার।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে তিনি দেশবাসীর জন্য দোয়া কামনা করেন। ক্যাপশনে সাকিব লিখেন, “আল্লাহ যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখেন।”

image

বিজ্ঞাপন

টি-টেন লিগে এবারের আসরে দলের প্রথম তিন ম্যাচে একাদশে না থাকলেও সর্বশেষ আজমান টাইটান্সের বিপক্ষে খেলেন সাকিব। তবে ব্যাট হাতে নামার সুযোগ পাননি। বল হাতেও খুব একটা সাফল্য আসেনি তার। ম্যাচটিও হারতে হয় রয়্যাল চ্যাম্পসকে। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলেও দলটির নামের পাশে কোনো পয়েন্ট নেই, তালিকার একেবারে নিচে অবস্থান করছে তারা।

এদিকে গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। বিশেষজ্ঞরা দেশে আরও বড় ভূমিকম্পের সম্ভাবনার কথা জানানোয় উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এই পরিস্থিতিতেই দেশবাসীর নিরাপত্তা কামনা করে দোয়া চাইলেন সাকিব আল হাসান।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission