
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি–টোয়েন্টির স্কোয়াডে জায়গা পাননি শামীম পাটোয়ারী। তবে এই সিরিজের জন্য শামীমকে দলে চেয়েছিলেন টাইগাররা অধিনায়ক। কিন্তু তার কথা রাখেননি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বরং তিনি জানিয়েছেন, অধিনায়ক সব মতামত দিলে নির্বাচক কমিটির কি দরকার।
দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে এই কথা বলেন লিপু, ঢাকা টেস্টের চতুর্থ দিনে লিটন বলেছিল যে সে শামীমকে দলে চায়। এটা সত্য। কোচের ব্যাটিং নিয়ে তেমন কোনো অসন্তোষ ছিল না।
তিনি আরও বলেন, আমরা প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছি, এবং দল একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। বোর্ডই স্কোয়াড চূড়ান্ত করে। সব সিদ্ধান্ত যদি অধিনায়কের মতামতেই হয়, তাহলে তো নির্বাচক কমিটির প্রয়োজনই পড়ে না।
এর আগে সংবাদ সম্মেলনে শামীমের বাদ পড়া নিয়ে লিটন বলেন, এটা আমার কল না, পুরোপুরি নির্বাচকদের সিদ্ধান্ত। কেন বাদ দেওয়া হলো—তা আমাকে কোনো নোটিশ ছাড়াই জানানো হয়েছে। আমি এতদিন জানতাম, অধিনায়ক হিসেবে অন্তত জানা উচিত কোন খেলোয়াড় ঢুকবে, কে বাদ পড়বে।
তিনি আরও বলেন, শামীম থাকলে ভালো হতো। ওকে বাদ দেওয়ার মতো কোনো কারণ আমি দেখি না। কেন বাদ পড়েছে—এমনকি তা–ও আমাকে জানানো হয়নি।
আরটিভি/এসআর




