বিপিএলের দিনক্ষণ চূড়ান্ত করল বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ০৫:৪১ পিএম


বিপিএলের দিনক্ষণ চূড়ান্ত করল বিসিবি
বিপিএল ২০২৬। ছবি: সংগৃহীত

সবঠিক থাকলে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসরের নিলাম। ইতোমধ্যে টুর্নামেন্ট শুরুর তারিখ ঠিক করেছে ফেলেছে আয়োজকরা। আগামী ১৯ ডিসেম্বর মিরপুরে পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের।

বিজ্ঞাপন

বুধবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিপিএলের আয়োজক কমিটির সদস্য ইফতেখার রহমান মিঠু।

বিপিএল নিলামে অংশ নিতে ৫০০ এর বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছিল। তবে এর মধ্যে থেকে ২৫০ জন ক্রিকেটারকে বাছাই করেছে বিসিবি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

আগামী ১৯ ডিসেম্বর পর্দা উঠবে এবারের বিপিএলের। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। বিপিএলের ম্যাচ মাঠে গড়ানোর আগে ১৭ ডিসেম্বর ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission