
বার্সেলোনার তুনের সবচেয়ে ধারালো তীর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বর্তমান সময়ে নিজের ফুটবল শৈলী দিয়ে বিশ্বকে মোহিত করে রেখেছেন এলএমটেন। লিওনেল মেসি মানেই পায়ের জাদুতে মোহিত হবে ফুটবল বিশ্ব। তটস্থ থাকবে প্রতিপক্ষের ডিফেন্স, গোলরক্ষক। ম্যাচে হবে গোলের ফুলঝুরি। গোল করবেন আবার সতীর্থদের দিয়ে গোল করাবেন। তার পা ফুটবল মাঠে শিল্পী হয়ে এঁকে যাবে নতুন শিল্প।

গেলোরাতে অ্যাথলেটিকো মাদ্রিদ টের পেলো মেসিকে কেনো ম্যাচ উইনার বলা হয়। অন্যদিকে ক্যাম্প ন্যুয়ে আরেকবার প্রত্যাখ্যাত হলেন আঁতোয়ান গ্রিজম্যান।
গতরাতে ২৫ মিটার দূর থেকে দৃষ্টিনন্দন গোল করে দলকে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ জয়। পাশাপাশি নিজেও তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৬০০তম গোল।
--------------------------------------------------------
আরও পড়ুন: জেল হতে পারে রিয়ালের মড্রিচের!
--------------------------------------------------------
লা লিগায় রোববার ঘরের মাঠ ক্যাম্প ন্যূতে ২৫ গজ দূর থেকে ঐশ্বরিক বাঁ পায়ের বাঁকানো ফ্রি-কিকে বল জালে পাঠান মেসি। তবে এইদিন স্পেনের শীর্ষ লিগে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রেকর্ড গড়েন ফুটবল রাজকুমার লিওনেল মেসি। এছাড়া আর্জেন্টিনা এবং বার্সেলোনার ইতিহাসেও সর্বোচ্চ গোলদাতার মালিকও তিনি।
সব প্রতিযোগিতা মিলে আর্জেন্টাইন এই তারকা বার্সেলোনার হয়ে ৫৩৯টি গোল করেন। তাছাড়া দেশের হয়ে করেছেন ৬১টি গোল।
গতকাল গোল করার ফলে দেশ এবং ক্লাব মিলিয়ে ৬০০ গোলের রেকর্ড গড়লেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
৬০০ গোলের মধ্যে ৫৩৯টিই তিনি করেছেন বার্সেলোনার জার্সি গায়ে। বাকি ৬১টি এসেছে তার আর্জেন্টিনার জার্সি গায়ে। সব মিলিয়ে ম্যাচ খেলেছেন ৭৪৭টি। অথচ এই মাইলফলকে পৌঁছাতে আরও ১১০টি ম্যাচ বেশি খেলতে হয়েছে মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তিনি ৬০০ গোল করেছেন ৮৫৭ ম্যাচ খেলে। একই সঙ্গে ন্যু ক্যাম্পে চলতি মৌসুমে এ নিয়ে মোট ৩২টি ফ্রি-কিক নিয়েছেন মেসি।
৬০০ গোলের মাইলফলকে পৌঁছাতে মেসির সবচেয়ে ভালোবাসার প্রতিপক্ষ হচ্ছে লা লিগার ক্লাব সেভিয়া। তাদের বিপক্ষে সর্বোচ্চ ২৯টি গোল করেছেন তিনি। এরপরই অ্যাথলেটিকোর বিপক্ষে ৩৬ ম্যাচে মেসির গোল এখন ২৮। লিগে এ মৌসুমে এটা মেসির ২৪তম গোল, আর সব ধরনের প্রতিযোগিতা আর্জেন্টাইন সুপারস্টারের এটি ৩২তম গোল।

ক্যারিয়ারে মোট ৩৮টি হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। একবার এক ম্যাচে করেছেন ৫ গোল। চ্যাম্পিয়নস লিগে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের বিপক্ষে ২০১২ সালের ৭ মার্চ।
ইতোমধ্যেই অনেকগুলো রেকর্ডে নাম লিখেছেন মেসি। এর মধ্যে এক ক্লাবের হয়ে সর্বাধিক গোল করার রেকর্ড, বার্সেলোনা এবং আর্জেন্টিনার হয়ে সর্বাধিক গোল করার রেকর্ড, লা লিগায় সর্বকালের সর্বোচ্চ গোল করার রেকর্ডসহ অনেক প্রাচুর্যই লেখা রয়েছে তার নামের পাশে। শুধু গোল স্কোরিং রেকর্ডই নয়, আরও অনেক ক্ষেত্রেও রেকর্ড ভঙ্গ করে চলেছেন তিনি।
জিরোনার বিপক্ষে লুইস সুয়ারেজকে ১৪৮তম গোলের অ্যাসিস্ট করেছেন মেসি। যা লা লিগার ইতিহাসে সর্বোচ্চ। রিয়াল মাদ্রিদের মিকায়েলের ১৪৭টি অ্যাসিস্টের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
গত ম্যাচে বৃহস্পতিবার লাস পালমাসের কাছে তাদের মাঠে হোচট খায় বার্সেলোনা। তবে কাল অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপার দৌঁড়ে নিজেদের এগিয়ে রাখলো তারা।
স্পেনের শীর্ষ লিগে এই নিয়ে ২৭ ম্যাচসহ মোট ৩০ ম্যাচ অপরাজিত রইলো বার্সেলোনা। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট হলো ৬৯। ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ।
|
যেভাবে মেসির ৬০০ গোল
|
|
|
বাম পায়ে
|
৪৯৬
|
|
ডান পায়ে
|
৭৮
|
|
হেড করে
|
২৪
|
|
অন্যান্য
|
০২
|
|
|
|
|
পেনাল্টি থেকে
|
৭৭
|
|
ফ্রি-কিক থেকে
|
৩৯
|
|
ডি-বক্সের ভেতর থেকে
|
৫০৪
|
|
ডি-বক্সের বাহির থেকে
|
৯৬
|
|
|
|
|
যে সব লিগ এবং টুর্নামেন্টে গোল করেছেন
|
|
|
লা লিগা
|
৩৭৩
|
|
চ্যাম্পিয়নস লিগ
|
৯৮
|
|
কোপা দেল রে
|
৪৭
|
|
স্প্যানিশ সুপার কাপ
|
১৩
|
|
ইউরোপিয়ান সুপার কাপ
|
০৩
|
|
ক্লাব বিশ্বকাপ
|
০৫
|
|
কোপা আমেরিকা
|
০৮
|
|
ফিফা বিশ্বকাপ
|
০৫
|
|
বিশ্বকাপ বাছাই পর্ব
|
২১
|
|
প্রীতি ম্যাচ
|
২৭
|
আরও পড়ুন:
এএ/পি




