বিপিএল নিলামের চূড়ান্ত তালিকায় নেই জাতীয় দলে খেলা ৪ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ০৪:৪১ পিএম


বিপিএল নিলামের চূড়ান্ত তালিকায় নেই জাতীয় দলে খেলা ৪ ক্রিকেটার
বিপিএল ২০২৬। ছবি: সংগৃহীত

বিপিএলের ১২তম আসরের নিলাম অনুষ্ঠিত হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। ইতোমধ্যে স্থানীয় খেলোয়াড়দের চূড়ান্ত নিলাম তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবারের নিলামের তালিকায় নেই জাতীয় দলে খেলা ৪ জন।

বিজ্ঞাপন

তারা হলো—এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সানজামুল ইসলাম ও শফিউল ইসলাম। এ ছাড়াও আলাউদ্দিন বাবু, নিহাদ উজ্জামান, মিজানুর রহমানসহ কয়েকজনকে দেখা যায়নি তালিকায়। 

এর আগে, ফিক্সিংয়ে জড়িত সন্দেহে বেশ কয়েকজন ক্রিকেটার যে বাদ পড়বেন, তা আগেই জানিয়েছিল বিসিবি। তবে কাদের ফিক্সিংয়ের জন্য বাদ দেওয়া হয়েছে, তা নির্দিষ্ট করে জানায়নি ক্রিকেট বোর্ড। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

এবারের বিপিএলে ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ ক্যাটাগরিভেদে ভিত্তিমূল্য, দলভেদে সর্বনিম্ন খেলোয়াড়সংখ্যা ও বিড ইনক্রিমেন্ট মিলিয়ে নিলামে দলগুলোর সামনে থাকছে কৌশল নির্ধারণের বড় চ্যালেঞ্জ।

শীর্ষ ক্যাটাগরি ‘এ’-তে ৫০ লাখ টাকা ভিত্তিমূল্যে থাকছেন মাত্র দুইজন—‘লিটন দাস (উইকেটকিপার ব্যাটার) ও নাইম শেখ (বাঁহাতি ব্যাটার)’। 

বিজ্ঞাপন

এরপর ক্যাটাগরি ‘বি’-তে ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যে থাকছেন মোট ১২ জন। তারা হলো— মাহমুদুল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, পারভেজ ইমন, তানজিম সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, খালেদ আহমেদ, ইয়াসির আলী, মাহিদুল অঙ্কন ও জাকের আলী অনিক। 

এরপর ক্যাটাগরি ‘সি’-তে ২২ লাখ টাকা ভিত্তিমূল্যে থাকছেন মোট ১৭ জন খেলোয়াড়। এই ক্যাটাগরিতে আফিফ হোসেন, এবাদত হোসেন, মাহমুদুল হাসান জয়, সাব্বির রহমান, মুমিনুল হক, তাইজুল ইসলাম, আকবর আলীসহ আরো অনেকে আছেন। 

এরপর ক্যাটাগরি ‘ডি’-তে ১৮ লাখ টাকা ভিত্তিমূল্যে থাকছেন ২৬ জন খেলোয়াড়— নাঈম হাসান, নাজমুল ইসলাম অপু, রেজাউর রহমান (রাজা), সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মাহফুজুর রহমান রাব্বি, পারভেজ জীবন, শাহাদাত হোসেন দিপুসহ আছেন অনেকে।

এ ছাড়া নিলামে ক্যাটাগরি ‘ই’-তে ১৪ লাখ টাকা ভিত্তিমূল্যে থাকছেন ৩৯ জন। ক্যাটাগরি ‘এফ’-এ ১১ লাখ টাকা ভিত্তিমূল্যে রাখা হয়েছে ৬৩ জন খেলোয়াড়কে।

বিপিএল-এর দলগুলোকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির অন্তত ২ জন খেলোয়াড়কে বাধ্যতামূলকভাবে দলে ভেড়াতে হবে। ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে অন্তত ৬ জনকে, ‘ই’ ক্যাটাগরি থেকে অন্তত ৩ জন এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে দলে নিতে হবে অন্তত ১ জন খেলোয়াড়কে। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission