আজ বিপিএল নিলাম, দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ১০:৫১ এএম


আজ বিপিএল নিলাম, দেখবেন যেভাবে
বিপিএল নিলাম দেখবেন যেভাবে।ছবি: সংগৃহীত

দীর্ঘ এক দশকের বিরতির পর আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরে এসেছে নিলাম পদ্ধতি। গত কয়েক আসরে ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড় বাছাই হলেও ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে ফেরানো হয়েছে ঐতিহ্যবাহী নিলাম।

বিজ্ঞাপন

রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর রেডিসন ব্লু পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসরের নিলাম। নিলাম পরিচালনার দায়িত্বে থাকবেন ওরমান রাফে নিজাম।

নিলামটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইউটিউব চ্যানেল থেকেও লাইভ দেখা যাবে। পুরো নিলাম চলাকালীন বিসিবি মিডিয়ার জন্য ছবি ও ভিডিও হাইলাইট সরবরাহ করা হবে।

বিজ্ঞাপন

নিলামের জন্য দেশের ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় আছেন মোট ১৫৯ জন। সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’-তে রয়েছেন লিটন দাস ও নাঈম শেখ। এছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ১২, ‘সি’ ক্যাটাগরিতে ১৭, ‘ডি’ ক্যাটাগরিতে ২৬, ‘ই’ ক্যাটাগরিতে ৩৮ এবং ‘এফ’ ক্যাটাগরিতে ৬৩ জন ক্রিকেটার রয়েছেন।

নিলামের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে কমপক্ষে দুইজন, ‘সি’ ও ‘ডি’ থেকে ছয়জন, ‘ই’ ক্যাটাগরি থেকে তিনজন এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে অন্তত একজন ক্রিকেটার কেনা বাধ্যতামূলক।

বিজ্ঞাপন

এদিকে, বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন ফি ছিল ব্যাপক। প্রাথমিকভাবে ৫০০ জনের বেশি বিদেশি খেলোয়াড় আবেদন করলেও যাচাই-বাছাই শেষে ২৬০ জন বিদেশি ক্রিকেটারকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে।

আরও পড়ুন

একনজরে ১২তম বিপিএল প্লেয়ার্স’ নিলামের সময়সূচি-

তারিখ- ৩০ নভেম্বর ২০২৫ (রোববার)
স্থান- গ্র্যান্ড বলরুম, র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন, ঢাকা
সময়- বিকাল ৪টা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission