বিপিএলের সূচি প্রকাশ, দেখে নিন কবে কার খেলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ , ০৮:৪৩ পিএম


বিপিএলের সূচি প্রকাশ, দেখে নিন কবে কার খেলা
বিপিএল ২০২৬। ছবি: সংগৃহীত

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। ইতোমধ্যে সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে নোয়াখালী এক্সপ্রেস। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

প্রতি আসরে মিরপুরে সবচেয়ে বেশি খেলা হলেও, এবার হবে উল্টো।  সিলেট, চট্টগ্রামের চেয়ে দুইটি ম্যাচ কম হবে দেশের হোম অব ক্রিকেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে হবে বিপিএলের ১২টি করে ম্যাচ। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

আর মিরপুরে হবে ১০টি খেলা। ম্যাচ সংখ্যা কমলেও, সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ প্লে অফের চারটি ম্যাচই হবে রাজধানী ঢাকার মিরপুরে। 

বিপিএল গভর্নিং কাউন্সিলের আশা ছিল, ১৯ ডিসেম্বর শুরু করা হবে বিপিএল। তবে শেষ পর্যন্ত ৭ দিন পিছিয়ে ২৬ ডিসেম্বর থেকে শুরু করা হবে এবারের বিপিএল। 

বিজ্ঞাপন

সিলেট পর্বের ১২ ম্যাচ শেষ করে ৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। সেখানে ৬টি ম্যাচ ডেতে হবে টুর্নামেন্টের ১২টি খেলা। এরপর লিগ পর্বের বাকি ছয় ম্যাচ ও প্লে-অফের চার ম্যাচের জন্য বিপিএল চলে আসবে ঢাকায়। 

5e9ac9bd-6526-4d01-ba84-c554af1905f7

এখানে খেলা শুরু হবে ১৫ জানুয়ারি। টানা তিন দিনে হবে ছয় ম্যাচ। অর্থাৎ ১৭ জানুয়ারি শেষ হয়ে যাবে বিপিএল লিগ পর্বের সব খেলা।

এক দিন বিরতি দিয়ে ১৯ জানুয়ারি হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। একদিন পরে অর্থাৎ ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে দুই দল। সব শেষ করে ২৩ জানুয়ারি মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ। প্লে-অফের সব ম্যাচের জন্যই রাখা হয়েছে এক দিন করে রিজার্ভ ডে।

বরাবরের মতো লিগ পর্বে প্রতি দিন হবে দুইটি করে খেলা। শুক্রবার ছাড়া বাকি ছয় দিন প্রথম ম্যাচ শুরু দুপুর ১টায় আর পরেরটি মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। তবে শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায়। 

আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission